CPU আর্কিটেকচার কিভাবে কাজ করে? IPC, Cache, TDP বিস্তারিত
CPU আর্কিটেকচার কিভাবে কাজ করে এবং IPC, Cache ও TDP আপনার পিসির পারফরম্যান্সে কি প্রভাব ফেলে তা জানা থাকলে আপনি সঠিক প্রসেসর বেছে নিতে পারবেন। আমি মাহমুদুল হাসান মারুফ, একজন পিসি এন্থুসিয়াস্ট এবং টেক লাভার। দীর্ঘ সময় ধরে পিসি হার্ডওয়্যার এবং টেকনোলজি নিয়ে কাজ করার সুবাদে আমি দেখেছি অনেক ক্রেতাই শুধু গিগাহার্টজ (GHz) দেখে প্রসেসর কেনেন। কিন্তু একটি প্রসেসর আসলে কতটা শক্তিশালী হবে তা নির্ভর করে তার ভেতরের আর্কিটেকচার এবং কিছু টেকনিক্যাল বিষয়ের ওপর। আজ আমি আপনাদের সাথে এই বিষয়গুলো সহজ বাংল...