Helium Browser - ঝড়ের গতিতে প্রাইভেসি, Chromium এর হালকা চালে নতুন ব্রাউজিং!
হাই টেকটিউনস বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন কিছু নিয়ে ঘাটাঘাটি করতে আমার সবসময়ই ভালো লাগে। রিসেন্টলি একটা নতুন Browser ট্রাই করে পুরাই টাশকি খেয়ে গেছি! নাম তার Helium Browser। যারা হালকা-পাতলা, ফাস্ট আর প্রাইভেসি-সচেতন Browser খুঁজছেন, তাদের জন্য এটা একটা দারুণ Option হতে পারে। Chrome, Edge বা Brave এর ভিড়ে Helium Browser যেন এক পশলা ঠান্ডা বাতাস! চলেন, দেখি কি আছে এই Browser এ. আজকালকার Browser গুলোর দিকে তাকালে দেখবেন, AI এর ছড়াছড়ি! Perplexity নিয়ে এসেছে AI Browser Comet (এখনো Test চল...